Breaking News
Home / TRENDING / রাফায়েলে অনড় রাহুল, পাল্টা দিলেন রবিশঙ্কর

রাফায়েলে অনড় রাহুল, পাল্টা দিলেন রবিশঙ্কর

ওয়েব ডেস্ক:

সুপ্রিম কোর্টের রায়ের পরেও রাহুল দমছেন না। কংগ্রেস সভাপতি গতকাল ফের রাফায়েল নিয়ে মোদীর বিরুদ্ধে সরব। শুক্রবার সাংবাদিক বৈঠক করে বিধানসভা ভোটের আগের হিট ডায়ালগ আওড়ালেন রাহুল। বললেন, চৌকিদার চোর হ্যায়। কংগ্রেস সভাপতির মতে, গোটা দেশ জেনে গিয়েছে চৌকিদারই চোর। প্রমাণ করে দেব প্রধানমন্ত্রীর বন্ধু অনিল অম্বানিকে বরাত দেওয়া হয়েছিল। তাঁর আরও প্রশ্ন, রাফালের দাম ৫২৬ কোটি টাকা। কিন্তু ১৬০০ কোটি টাকা দাম দেওয়া হল কেন? হ্যালকে বরাত না দিয়ে কেন অনিল অম্বানিকে পাইয়ে দেওয়া হল বরাত?

যদিও সুপ্রিম কোর্টের রাফায়েল রায়ে বিজেপি স্বস্তিতে। তবে আর্থিক দিক নিয়ে নাক গলাতে চায়নি দেশের উচ্চ আদালত। এমত অবস্থায় রাহুলের রাজনৈতিক কৌশলকে চেপে  ধরতে চাইছে গেরুয়া শিবির। অমিত শাহ যেমন সাংবাদিক সম্মেলন করে বলেছেন, দেশবাসীকে জবাব দিতে হবে কংগ্রেস সভাপতিকে। রাহুল কোথা থেকে রাফায়েল সম্পর্কিত তথ্য পেয়েছেন তাও জানতে চেয়েছে বিজেপি।

অন্যদিকে রাহুলকে পাল্টা দিলেন রবিশঙ্কর প্রসাদও। তাঁর কথায়,সুপ্রিম কোর্টের রায়ও মানছেন না রাহুল গান্ধী।’

মোদ্দা কথা সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে রাফালকে রাহুলের ব্যুমেরাং করে তোলার চেষ্টায় বিজেপি। কারণ বর্তমান পরিস্থিতিতে লোকসভা ভোটে রাফালকে হাতিয়ার করার সুযোগ কার্যত হারিয়েছেন রাহুল গান্ধী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *