Breaking News
Home / TRENDING / প্রসাদে কীটনাশক! কর্ণাটকে মৃত ১১

প্রসাদে কীটনাশক! কর্ণাটকে মৃত ১১

ওয়েব ডেস্ক:

কর্ণাটকে প্রসাদ খেয়ে মৃত ১১। হাসপাতালে ভর্তি ৯০ জন। এদের মধ্যে অনেকের অবস্থা শঙ্কটজনক। তদন্তকারীরা প্রসাদে কীটনাশক মেশানো ছিল বলে আশঙ্কা করছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রফতার করা হয়েছে।

শুক্রবার কর্ণাটকের চামারাজনগরের কিচু মারান্দা মন্দিরে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়েছিল টমোটো রাইস। ওই প্রসাদ খেয়েই একে একে অসুস্থ হয়ে পড়েন ভক্তরা। গতকাল মৃত্যু হয় পাঁচ জনের। আজ আরও ছ’জন মারা যান। সব মিলিয়ে এখনও অবধি মৃতের সংখ্যা ১১। যার মধ্যে ২ শিশুও রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ফেলে দেওয়া ওই প্রসাদ খেয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি গরুরও। ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৫ জনকে খুঁজছে পুলিস। রাজ্যের মন্ত্রী পুত্তরাঙ্গা শেট্টির ভক্তদের মধ্যে দুটি গোষ্ঠী রয়েছে। নিজেদের মধ্যে সংঘাতের ফলেই ওই ঘটনা ঘটেছে বলে তাঁর ধারনা। ফলে প্রসাদে বিষ মিশিয়ে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশও।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী ইতিমধ্যে নিহতদের পরিবারপিছু ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণাও করেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *