Breaking News
Home / TRENDING / পুলিওয়ামায় নিহত ৩ জঙ্গি

পুলিওয়ামায় নিহত ৩ জঙ্গি

ওয়েব ডেস্ক:

নিরাপত্তাবাহিনীর তৎপরতায় ভূস্বর্গে খতম ৩ জঙ্গি। ঘটনাস্থল জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলা। শনিবার ভোর থেকে শুরু হয় গুলির লড়াই।

সংবাদসংস্থা সূত্রে খবর, শুক্রবার রাতেই সেনাবাহিনী খবর পায় পুলওয়ামার সিনরো গ্রামে জঙ্গিরা ঘাঁটি গেড়েছে। তার পরই শুরু হয় তল্লাশি অভিযান। শনিবার ভোর-রাতে ঘিরে ফেলে হয় গোটা গ্রাম।

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেনার তল্লাশি অভিযানের কথা জঙ্গিদের জানা ছিল। ফলে আক্রমণ হওয়া মাত্র তারাও পালটা গুলি ছুঁড়তে শুরু করে। দীর্ঘক্ষণ চলে গুলির লড়াই।

সূত্রের খবর, এখনও অবধি ৩ জন জঙ্গির মৃত্যু হয়েছে। নিহত জঙ্গিদের পরিচয় মেলেনি। তবে তারা স্থানীয় বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরা হিজবুলের সঙ্গে জড়িত। পাশাপাশি সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন দুজন স্থানীয় বাসিন্দাও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *