ওয়েব ডেস্ক:
খোদ প্রধানমন্ত্রী পদপ্রার্থী কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর মনোনয়ন বাতিল হয়ে যাবে না তো? এবার এমন প্রশ্নই উঠল। শুধু তাই নয়, রাহুলের ভারতের নাগরিকত্ব নিয়েও বিতর্ক দানা বাঁধল। যার জেরে কংগ্রেস সভাপতির দাখিল করা মনোনয়নপত্রের স্ক্রুটিনি ২২ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়ার নির্দেশ দিলেন অমেঠির রিটানিং অফিসার।
প্রসঙ্গত, সম্প্রতি রাহুল গাঁধীর মনোয়নপত্রে অসামঞ্জস্য আছে বলে অভিযোগ করের আদালতে মামলা করেন নির্দল প্রার্থী ধ্রুব লাল। ধ্রুবর আইনজীবীর দাবি, তিনটি বিষয়ে গণ্ডগোল রয়েছে। যেমন, ব্রিটেনের একটি সংস্থার নথিতে নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ্য করেছেন রাহুল। সেক্ষেত্রে জনপ্রতিনিধিত্ব আইন আনুসারে বিদেশি নাগরিক নির্বাচনে প্রার্থী হতে পারেন না।
ধ্রুবর আইনজীবী আরও প্রশ্ন তুলেছেন, কীসের ভিত্তিতে ব্রিটিশ নাগরিক রাহুল গাঁধী? সেক্ষেত্রে আবার ভারতীয় নাগরিকত্বও পেয়ে গেলেন! বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত মনোনয়নপত্রের স্ক্রুটিনি স্থগিত রাখার আবেদন জানিয়েছিলাম আমরা।

এইসঙ্গে কংগ্রেস সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নির্দল প্রার্থীর আইনজীবী। তাঁর কথায় রাহুলের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে নথির মিল নেই। কলেজে রাউল ভিঞ্চি নাম ব্যবহার করেছিলেন। রাহুল গাঁধীর নামে কোনও নথিই নেই। এখন প্রশ্ন হল, রাহুল গাঁধী আর রাউল ভিঞ্চি কি একই ব্যক্তি?
প্রসঙ্গত, কদিন আগেই বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেছিলেন, রাহুলের চারটি পাসপোর্ট। যার একটিতে নাম রয়েছে রাউল ভিঞ্চি। তিনি আরও বলেন, রাউল ভিঞ্জি নামে এমফিলে অকৃতকার্য হয়েছিলেন কংগ্রেস সভাপতি। রাউল ভিঞ্চির শংসাপত্র টুইট করে সুব্রহ্মণ্যম স্বামী লেখেন, বুদ্ধুর নাগরিকত্ব বাতিল হতে চলেছে। ব্রিটিশ নাগরিকত্ব আর অস্বীকার করতে পারবেন না।
এদিকে সাম্প্রতিক ঘটনায় বিজেপি মুখপাত্র জেভিএলএন রাও বলেন, নির্দল প্রার্থী প্রশ্ন তুলেছেন তার জবাব দিতে পারেননি রাহুলের প্রতিনিধি। ওরা সময় চেয়েছে। ওদের জবাব দিতে হবে—রাহুল গাঁধী কি ব্রিটিশ নাগরিক?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news