Breaking News
Home / TRENDING / নোটবন্দির জবাবে তৃণমূলকে ভোট দিন, কালীগঞ্জে বললেন মমতা

নোটবন্দির জবাবে তৃণমূলকে ভোট দিন, কালীগঞ্জে বললেন মমতা

নীল রায়:

দলীয় কর্মী সমর্থকদের চরম বিশৃঙ্খলা দেখে বক্তৃতা থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নদিয়ার কালীগঞ্জে কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে আয়োজিত জনসভায় হাজির ছিলেন তিনি৷ মমতার বক্তৃতা শুরু হতেই বিশৃঙ্খলা শুরু হয়৷ ভিড় সামলাতে গিয়ে গন্ডগোলের জেরে বেশ কিছুক্ষণ বক্তৃতা বন্ধ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শেষমেষ দলীয় নেতাদের হস্তক্ষেপে ফের বক্তৃতা শুরু করেন তিনি।

এদিন বক্তৃতার শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক ইস্যুতে মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো৷ এনআরসি ইস্যুকে হাতিয়ার করে তাঁর তোপ, ‘‘এনআরসি করে অসমে ২২ লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে৷ বাংলায় এনআরসি করতে দেব না৷’’ নোটবাতিল ইস্যুতেও এদিন মোদিকে একহাত নেন মমতা৷ সাধারণ মানুষের উদ্দেশ্যে তাঁর একটাই বার্তা, ‘‘নোটবন্দির বিরুদ্ধে জবাব হিসাবে তৃণমূলকে ভোট দিন৷ তবেই তা বিজেপির কাছে থাপ্পড়ের মতো  হবে৷’’ দেশজুড়ে দুর্যোধন-দুঃশাসনের রাজত্ব চলছে বলেও কটাক্ষ করেন  মমতা বন্দ্যোপাধ্যায়৷ কালীগঞ্জের বগুলার সভায় মুখ্যমন্ত্রী কৃষ্ণগঞ্জের নিহত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের হত্যাকারীদের চরম ধিক্কার জানান৷ তাঁর স্ত্রী রানাঘাটের দলীয় প্রার্থী৷ সেই রূপালী বিশ্বাসের হয়েও প্রচার করেন মমতা৷

এদিনের সভায় মোদিকে আক্রমণের পাশাপাশি সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধেও সুর চড়ান তিনি৷ বুনিয়াদপুরের সভা থেকে রাজ্যে কর্মসংস্থানের অভাব রয়েছে বলে অভিযোগ করেন মোদি৷ জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরার মাধ্যমেও এদিন তার পালটা জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *