Breaking News
Home / TRENDING / চাপে পড়ে রাহুলের ‘সত্যাগ্রহ’, জানুন এক ক্লিকে

চাপে পড়ে রাহুলের ‘সত্যাগ্রহ’, জানুন এক ক্লিকে

ওয়েব ডেস্ক:

রবার্ট বঢরার বিরুদ্ধে তদন্ত হোক, বললেন রাহুল গাঁধী! তবে কংগ্রেস সভাপতি এইসঙ্গে বলেন, তেমনি তদন্ত হোক প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও।

এদিন চেন্নাইয়ে কলেজ পড়ুয়াদের একটি অনুষ্ঠানে যোগ দেন রাহুল। সেখানেই এক ছাত্রী কংগ্রেস সভাপতিকে অস্বস্তিতে ফেলেন। ছাত্রীর বক্তব্য, রাফায়েল দুর্নীতি নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব রাহুল, দেশের অন্য দুর্নীতির ঘটনা নিয়েও কি কংগ্রেস তথা রাহুল নিজে এতটা সরব?

এর উত্তরেই রাহুল গাঁধী বলেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত। রবার্ট বঢরার বিরুদ্ধেও তদন্ত হোক। সত্যিটা সামনে আসুক, তেমনি মোদীর বিরুদ্ধেও তদন্ত হোক।

উল্লেখ্য, ৫০ বছর বয়সী ব্যবসায়ী বঢরার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ রয়েছে৷ এছাড়াও ব্রিটেনের ব্রায়ানস্টনের ১৯ লক্ষ পাউন্ডের ‘বেআইনি’ সম্পত্তি রয়েছে তাঁর৷ দাবি ইডির৷ এই তদন্তের অন্যতম অভিযুক্ত বঢরা ঘনিষ্ঠ ব্যবসায়ী মনোজ আরোরাকে আগেই গ্রেফতার করা হয়েছে৷ ইডি জানিয়েছে, বঢরার সম্পত্তির বিষয়ে গোপন তথ্য জানেন অরোরা। যদিও রাজনৈতিক উদ্দেশ্যেই ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি বঢরার আইনজীবীর।

তবে ছাত্রীদের সমাবেশে এদিন রাহুল বলেন, আমি যেভাবে আজ ৩ হাজার ছাত্রীর সামনে দাঁড়িয়ে তাঁদের প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছি, মোদী তা কোনওদিন করেননি এবং করবেনও না। পাশাপাশি রাহুলের অঙ্গীকার ক্ষমতায় এলে কংগ্রেস লোকসভায় নারী সদস্যের সংখ্যা বাড়াতে সংরক্ষণ বিল আনবে। এইসঙ্গে সরকারি চাকরিতে মেয়েদের জন্য ৩৩% সংরক্ষণের অঙ্গিকারও করেন রাহুল।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই, ছাত্রীদের তোপ সামলাতে রাহুলের বঢরা ও মোদী—দুই ক্ষেত্রেই  নিরপেক্ষ তদন্তের দাবি। রাহুলের মতে, ‘আইন সবার জন্য সমান৷ আমিই সবার আগে বলেছি নিরপেক্ষ তদন্ত হোক৷ বেরিয়ে আসবে আসল তথ্য৷’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *