Breaking News
Home / TRENDING / উপত্যকায় যুদ্ধকালীন তৎপরতা সেনা, কমান্ডো, এনএসজি-র, আটক ৫

উপত্যকায় যুদ্ধকালীন তৎপরতা সেনা, কমান্ডো, এনএসজি-র, আটক ৫

ওয়েব ডেস্ক:

পুলওয়ামার নৃশংস জঙ্গি হামলার ২৪ ঘন্টা হতে চলেছে। এদিকে জঙ্গিদের জবাব দিক ভারত চায় ১৩০ কোটির দেশ। উপত্যকা জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া। শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। বর্তমান জম্মু-কাশ্মীরে অতি সক্রিয় প্রতিরক্ষা বাহিনী।

ইতিমধ্যে গতকালের হামলায় জ়ড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে এনএসজি। চলছে জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবার রাত থেকে একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে সেনা। এই অভিযানে রয়েছে জাতীয় তদন্তকারী দল এনআইএও। জানা গিয়েছে, কাশ্মীরের দুটি ভিন্ন গ্রাম থেকে মোট ৫ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীদল। এদিকে সে  রাজ্যে পৌঁছে কাজ শুরু করে দিয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। যার সূত্র ধরে ঘৃণ্য হামলায় জড়িতদের খোঁজ মিলবে বলে আশা করছে সেনা।

সূত্রের খবর, এনএসজি-র সঙ্গে যোগ দিয়েছে ব্ল্যাক ক্যাট কমান্ডো বাহিনি। এইসঙ্গে উপত্যকার প্রশাসনের পক্ষেও একাধিক পুলিশি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংবাদ ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *