Breaking News
Home / TRENDING / ‘চুরি’ যাওয়া নথি প্রকাশ্যে এলে বিপদ রাষ্ট্রের, রাফাল হলফনামায় আশঙ্কা কেন্দ্রের

‘চুরি’ যাওয়া নথি প্রকাশ্যে এলে বিপদ রাষ্ট্রের, রাফাল হলফনামায় আশঙ্কা কেন্দ্রের

ওয়েব ডেস্ক:

কেন্দ্রের মতে ফাঁস হওয়া রাফায়েল নথি রাষ্ট্রকে অস্তিত্ব সঙ্কটে ফেলতে পারে। আজ একথা হলফনামায় সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্রীয় সরকার। হলফনামায় আরও বলা হয়েছে, মহকাশ, পরমাণু, নিরাপত্তা পরিকল্পনা, সেনা অভিযান, গোয়েন্দা-সহ একাধিক গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে এক্ষেত্রে। দেশের পক্ষে যা বিপজ্জনক বলে ব্যাখ্যা করা হয়েছে হলফনামায়।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে রাফালের দাম, চুক্তির প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে ওঠা বিতর্ক খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু ফের সুপ্রিম কোর্টে রাফাল পুর্নবিবেচনার দাবি জানান অরুণ শৌরি, জসবন্ত সিনহা, প্রশান্ত ভূষণরা। তাঁদের আবেদন গৃহীত হয় সুপ্রিম কোর্টে। পাশাপাশি, সংবাদ মাধ্যমে প্রকাশিত রাফাল নথির কপিকেও স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট। ওই নথিতে দাবি করা হয়, রাফালের দর কষাকষিতে নাক গলিয়েছিল প্রধানমন্ত্রীর দফতর। যদিও তখন এই অভিযোগ খারিজ করে কেন্দ্র।

আর শনিবারের হলফনামায় বলা হয়েছে, সরকারের কাজে প্রধানমন্ত্রীর নজরদারিকে হস্তক্ষেপ হিসাবে দেখা সঠিক নয়। এইসঙ্গে দাবি করা হয়, আলাদা করে দরকষাকষি হয়নি। সুপ্রিম কোর্টের কাছে শুনানি স্থগিত রাখার আর্জি জানিয়ে সব পক্ষকে চিঠি দেওয়ার কথা বলে কেন্দ্র। এবং আজ তাতে আদালত অনুমতি দেয়। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরই পরবর্তী শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *