নিজস্ব সংবাদদাতা:
লোকসভা ভোটের মধ্যে রাহুল গাঁধীর বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনল বিজেপি। বিজেপির মতে, অস্তিত্বহীন রাহুলের কোম্পানি মধ্যস্থতা করেছিল দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিরাট লেনদেনের। অবশ্যই কেন্দ্রে ক্ষমতায় তখন কংগ্রেস সরকার। ওই কোম্পানির মালিক ছিলেন প্রিয়াঙ্কা গাঁধীও। এদিন অরুণ জেটলি বলেন, ‘ডিফেন্স ডিল পুসার এবার পিএম হতে চাইছে!’
বলা ভালো, রাফালের পাল্টা দিল বিজেপি। এদিন বিজেপি দফতরে সাংবাদিক সম্মেলনে অরুণ জেটলি এই ‘পর্দা ফাঁস’ করেন। তিনি হাতে নথি নিয়ে জানান, ২০০৩ সালে রাহুল গাঁধী ও আমেরিকা নিবাসী এক নাগরিক একটি কোম্পানি তৈরি করেন। যার একটি শাখা ভারতেও তৈরি হয়। ভারতীয় শাখাটি সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কাও। ওই কোম্পানির সামান্য পরিমান আর্থিক বিনিয়োগ ছাড়া বস্তুত কোন অস্তিত্ব ছিল না। পরে ইংল্যান্ডের কোম্পানিটি থেকে বেরিয়ে আসেন রাহুল। কিন্তু ভারত সরকারের প্রতিরক্ষা সংক্রান্ত বড় চুক্তির সময় ফের তৎপর হন রাহুল। ডিফেন্স ডিল পুসার হিশেবে কাজ করেন। তাঁর ভারতে নথিভুক্ত কোম্পানিটিই দায়িত্ব নিয়ে ফ্রান্স সরকারের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিরাট আর্থিক চুক্তিটির লেনদেনের কান্ডারী হয়। অবশ্যই কংগ্রেস সরকারের বদান্যতায়।
প্রসঙ্গত, রাফালের ক্ষেত্রে কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রীর নজরদারি তথা দর কষাকষির, একটি কোম্পানিকে চুক্তি পাইয়ে দেওয়া। আর এক্ষেত্রে যে কোম্পানির সঙ্গে চুক্তি হচ্ছে সেটি দেখা যাচ্ছে স্বয়ং কংগ্রেস সভাপতির। এদিন অরুণ জেটলির কটাক্ষ, দুটির ক্ষেত্রে একটিই মিল, তা হল দু’ক্ষেত্রেই লেনদেন হয়েছে ফ্রান্স সরকারের সঙ্গে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news