Breaking News
Home / TRENDING / ‘ভোটের পর বাহিনী চলে যাবে…’, ফের বিজেপি কর্মীদের হুঁশিয়ারি মমতার

‘ভোটের পর বাহিনী চলে যাবে…’, ফের বিজেপি কর্মীদের হুঁশিয়ারি মমতার

নীল রায়:

ফের বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফণীর দুর্যোগ কাটিয়ে শনিবার দুপুরে চন্দ্রকোনার আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে মিছিলে নামেন তিনি। ‌ মিছিল শুরুর আগে চন্দ্রকোনার রাস্তায় দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে কার্যত বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন তিনি। ‌ তৃণমূল সুপ্রিমো বলেন, “ভোটের পর কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে যাবে। আপনাদের সকলকেই এখানেই বাস করতে হবে। এটা মনে রাখবেন।” এমন হুমকি দিয়ে থেমে থাকেননি মমতা। তিনি বলেন, “আমি এখানে আসার সময় বিজেপির কতগুলো বাঁদর আমার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছিল। ওদের বাঁদর ছাড়া কিছুই বলা যায় না। ওদের তো টাকা দিয়ে কিনে এনেছে বিজেপি। না আছে কোনও নীতি, না আছে কোনও শিক্ষা।” এরপরই মুখ্যমন্ত্রী সংযোজন, “আপনারা হয়তো আমার গাড়ি ভাঙতে পারেন। আমার গাড়ির সামনে এসে আমাকে গালাগালি দিতে পারেন। কিন্তু আমি যদি আমার কর্মীদের একবার বলে দিই, তখন কি হবে সেটাও ভাবে রাখবেন কিন্তু।”

প্রসঙ্গত, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের এহেন হুঁশিয়ারি দেওয়া কতটা মানানসই, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এবারের লোকসভা ভোটের প্রচারে নেমে মুখ্যমন্ত্রী একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি কর্মীদের। সম্প্রতি এক জনসভায় তিনি বলেন “কেন্দ্রীয় বাহিনী ভোটের পর চলে যাবে তারপর আপনাদের কে বাঁচাবে।” তারপরও যথেষ্ট সমালোচনার মুখে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে বিন্দুমাত্র শিক্ষা না নিয়ে এদিন আবারও গেরুয়া শিবিরের কর্মীদের হুঁশিয়ারি দিলেন মমতা। বিজেপি নেতাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর এমন উস্কানির কারণে রাজ্য জুড়ে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন তৃণমূলের গুন্ডাদের হাতে। এবং সব ক্ষেত্রেই পুলিশ ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। আগামী সোমবার আরামবাগ লোকসভা ভোট। চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর জেলার অংশ হলেও আরামবাগ লোকসভার অন্তর্গত। তাই এদিন প্রচার শেষ হওয়ার আগে প্রার্থী অপরূপা পোদ্দার ও অভিনেতা দেবকে নিয়ে চন্দ্রকোনায় মিছিল করেন মমতা। পরে ঘাটালের প্রার্থী দেবকে নিয়ে ঘাটাল শহরে একটি মিছিলে হাঁটেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *