সূর্য সরকার। পি এস সি ইঞ্জিনিয়ার চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুক্রবার পি এস সি-র চাকরি প্রার্থীরা দুর্নীতির অভিযোগ তুলে শিয়ালদহ থেকে রাজভবন পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করতে সিদ্ধান্ত নেয়। কিন্তু এদিন উল্টো রথ ও শহরে একাধিক অনুষ্ঠান থাকার কারণে তাদের অনুমতি দিয়েও তা বাতিল করা হয়। তাই মিছিল বাদ দিয়ে রাজ্যপালের কাছে তাঁরা স্মারকলিপি দেওয়ার জন্য অনুমতি চাইলে, সেই অনুমতি দেওয়া হয় রাজভবন থেকে। তারপরেও পুলিশ প্রশাসনের ব্যবহারে তাদের আটকানো হচ্ছে বলেই অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে।
তাদের অভিযোগ, পি এস সি জুনিয়ার ইঞ্জিনিয়ার (ইলেকট্রিকাল) রিক্রুটমেন্ট পরীক্ষার ২০১৭ সালের বিজ্ঞাপন প্রকাশ হয়। ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি লেখা পরীক্ষা হয়। ২০১৮ সালের ১৫ নভেম্বর রেজাল্ট বের হয়। ইন্টারভিউ ৩ ডিসেম্বর হয়। ২০৫৩ জন ইন্টারভিউতে ডাক পেয়েছেন। তার মধ্যে ১২০ জন মাত্র চাকরি পায়। তার মধ্যে মাত্র ১৪ জন জেনারেল। আন্দোলনকারীদের দাবি শূন্যপদ প্রকাশ না করে এভাবে মাত্র ১২০ জনকে চাকরি দেওয়া হল কিভাবে? সেখানেও কাটমানি নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ করছেন ইন্টারভিউতে ডাক পাওয়া অন্যান্য চাকরি প্রার্থীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news