Breaking News
Home / TRENDING / বিজেপির সুরে সিঙুরে শিল্পের দাবি তুললেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য

বিজেপির সুরে সিঙুরে শিল্পের দাবি তুললেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য

ওয়েব ডেস্ক:

এবার সিঙুরে শিল্পের দাবি তুললেন এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মঙ্গলবার বারাসত আদালতের সামনে দাঁড়িয়ে এলাকার পরিচিত ‘মাস্টারমশাই’ বললেন, চাষিরা জমি দিতে চাইলে সিঙুরে ফিরতেই পারেন টাটারা। আসতে পারে আন্য কোনও শিল্পগোষ্ঠীও।

এদিন রবীন্দ্রনাথবাবু আরও বলেন, চাষিরা স্বেচ্ছায় জমি দিলে শিল্প গড়তে সমস্যা নেই সিঙুরে। আমরা সকলকেই স্বাগত জানাচ্ছি। এদিন কার্যত বিজেপির সিঙুরে শিল্পের দাবিকে সমর্থন করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা। তিনি বলেন, সিঙুরে শিল্প আমরাও চাইছি।  তবে কৃষকদের কাছ থেকে জোর করে জমি নিয়ে নয়।

প্রসঙ্গত, সিঙুর আন্দোলনের অন্যতম নেতা ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সে সময় চাষিদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্যও ছিলেন। তবে ঘাসফুলের আরেক নেতা বেচারাম মান্নার গোষ্ঠীর সঙ্গে বিবাদের জেরে সরে দাঁড়ান মাস্টারমশায়। মাঝে দীর্ঘদিন দলের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না বলেও খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *