Breaking News
Home / TRENDING / মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা, পাত্রসায়রে গিয়ে বললেন মুকুল

মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা, পাত্রসায়রে গিয়ে বললেন মুকুল

নিজস্ব সংবাদদাতা:

মুখ্যমন্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, এইসঙ্গে রাজ্যে চলছে অঘোষিত জরুরি অবস্থা। আজ পাত্রসায়রে গুলি কাণ্ডে আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে দেখতে এসে এভাবেই রাজ্য সরকারকে তুলোধোনা করলেন বিজেপি নেতা মুকুল রায়।
এদিন বিজেপিতে বেনোজল ঢোকা নিয়ে প্রশ্ন করা হলে মুকুল বলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য তৃণমূল দলটাকে শেষ করা। তিনি আরও বলেন, আমাদের দলে যাঁরা আসবেন তাঁদের দেখার জন্য বিজেপিতে ‘দারোয়ান’ রয়েছে।

এদিন পাত্রসায়র কাণ্ডে  আহতদের পরিবারের সঙ্গে দল রয়েছে বলে জানান বিজেপির শীর্ষ নেতা। আহত ছাত্রের শারীরিক অবস্থা জানতে খোঁজখবর করেন তিনি। তবে মুকুলের মতে, এই মুহূর্তে রাজনৈতিক কচকচি নয়, অসুস্থদের সুস্থ করে তোলাই প্রথম কাজ। তারপর দল এই ঘটনার বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে সেই নিয়ে চিন্তাভাবনা করা হবে।

তবে পাত্রসায়র কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তি দিতে ইতিমধ্যে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *