নিজস্ব প্রতিনিধি।
আশঙ্কাই সত্যি হল! করোনা ভাইরাসের আতঙ্কে বাতিল হয়ে গেল শান্তিনিকেতনের ঐতিহ্যের বসন্ত উৎসব (Basanta Utsav)। পরবর্তীতে উৎসব হবে কিনা চিন্তা-ভাবনা করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Viswabharati University) কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার বিশ্বভারতীর কর্মসমিতির বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ইউজিসি সমস্ত বিশ্ববিদ্যালয়ে নির্দেশে পাঠিয়েছিল যেকোনও বড় ধরনের জমায়েত এড়িয়ে চলার সেই নির্দেশ পেতেই নড়েচড়ে বসে বিশ্বভারতী। তড়িঘড়ি ডাক দেয় কর্মসমিতির বৈঠকের।
শুক্রবার বিশ্বভারতীর রথীন্দ্র অতিথি গৃহে তিনটে থেকে শুরু হয় বিশ্বভারতীর কর্মসমিতির বৈঠক। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তত্ত্বাবধানে দীর্ঘ সাড়ে তিন ঘন্টার বৈঠকের পর স্থির হয় এবার বসন্ত উৎসব স্থগিত করা হবে। পরবর্তীকালে বসন্ত উৎসব হবে কিনা এই বিষয়ে চিন্তা-ভাবনা করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর কর্মসমিতির সদস্য সুশোভন বন্দ্যোপাধ্যায় বলেন, “করোনা ভাইরাসের কথা মাথায় রেখে এবার বাতিল করা হল বসন্তোৎসব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news