Breaking News
Home / TRENDING / ‘রাবণ পোড়া’ নয়, মল্ল-রাজধানীতে এবারও হল ‘রাবণ কাটা’ উৎসব

‘রাবণ পোড়া’ নয়, মল্ল-রাজধানীতে এবারও হল ‘রাবণ কাটা’ উৎসব

ওয়েব ডেস্ক:

প্রাচীন রাবণকাটা উৎসবকে ঘিরে চরম উন্মাদনায় ভাসলেন মন্দিরনগরী বিষ্ণুপুরের আপামর মানুষ। শতাব্দী প্রাচীন রাবণকাটা উৎসব আজও বাঁকুড়ার বিষ্ণুপুরে মহা সাড়ম্বরে পালিত হয়ে আসছে। প্রথা অনুযায়ী বিজয়া দশমীর দু’দিন পর এখানে এই রাবণকাটা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। তিন দিন ধরে চলে উৎসব । দশমীর দিন শুরু হয়ে দ্বাদশীর দিন রাবণ বধের মধ্য দিয়ে এই উৎসবের সমাপন হয়। তিনদিন ধরে চলে পাড়ায় পাড়ায় নৃত্য । একাধিক দলে বিভক্ত হয়ে মানুষের মনোরঞ্জন করা হয়। পাটের তৈরি মুখোশ আর অদ্ভুত ধরণের পোশাকের পাশাপাশি সারা শরীর ঢাকা থাকে আলখাল্লা জাতীয় লোমশ পোশাক দিয়ে। প্রতিটি দলে থাকে চারটি মূল চরিত্র— জাম্বুবান, হনুমান, সুগ্রিব ও বিভীষণ। তবে এদের সঙ্গে থাকে আরও অনেকে। তৈরি হয় বিশালাকৃতি রাবণ। সন্ধ্যের পর রাবণ বধের আসরে চলে কৃত্রিম যুদ্ধ। হাজার হাজার মানুষের সমাগমে ভরে ওঠে উৎসব প্রাঙ্গণ ।

ইতিহাস গবেষকদের মতে রাবণকাটা উৎসব শুরু হয় মল্লরাজ রঘুনাথ সিংহর আমলে। একই কারণে মল্লরাজধানী বিষ্ণুপুরে তৈরি হয়েছিল রঘুনাথ মন্দির। আর এই রঘুনাথ মন্দির প্রাঙ্গনেই দীর্ঘকাল ধরে চলে আসছে এই উৎসব।

প্রবীণ পুরাতাত্ত্বিক তথা গবেষক চিত্তরঞ্জন দাশগুপ্তের মতে অতি প্রাচীন এই উৎসব। এই উৎসবের মধ্যে লুকিয়ে রয়েছে ইতিহাস। রাবণ বংশের ইন্দ্রজিৎ সহ অন্যান্য সদস্যের প্রতিকী বধও অনুষ্ঠিত হয় উৎসবে। দ্বাদশী তিথিতে রাবণবধ হয়। রাবণকে কাটা হয়। সেই জন্যই ‘রাবণ কাটা’ নামে পরিচিত এই উৎসব। দেশের বিভিন্ন প্রান্তের ‘রাবণ পোড়া’ উৎসবের মত মল্লরাজধানী বিষ্ণুপুরের ‘রাবণ কাটা’ উৎসবও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে আজও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *