ওয়েব ডেস্ক:
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হচ্ছে এবার। কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই বস্তি। ঘিঞ্জি এলাকা। ইত্যাদি কারণে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল পুলিশ। মুখ্যমন্ত্রী যদি কোনও সরকারি আবাসানে থাকতেন তাহলে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হত না কর্তৃপক্ষ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনও সরকারি আবাসানে যেতে চান না।
এই কারণে বাড়তি দুটি ওয়াচ টাওয়ারের বন্দোবস্ত করা হচ্ছে কালীঘাটের বাড়িতে। আগামী ৩ মাসে তৈরি হবে এই দুটি নতুন ওয়াচ টাওয়ার। সূত্রের খবর, যার জন্য খরচ পড়বে ৭৪ লক্ষ টাকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news