Breaking News
Home / TRENDING / মধ্যরাতে ডিজে, প্রতিবাদ করায় বাড়িতে হামলা, খুনের হুমকি শিক্ষককে

মধ্যরাতে ডিজে, প্রতিবাদ করায় বাড়িতে হামলা, খুনের হুমকি শিক্ষককে

নিজস্ব সংবাদদাতা:

বালুরঘাট, ২১ অক্টোবর: মধ্যরাতে তারস্বরে ডিজি বাজানোর প্রতিবাদ করায় হেনস্থা হতে হল এক শিক্ষক তাঁর স্ত্রীকে। এমনকী ওই শিক্ষককে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, এক তৃণমূল নেতার দাদাগিরিতেই এই ঘটনা ঘটে।শিক্ষক দম্পতি মধ্যরাতে ডিজে বাজানোর প্রতিবাদ করায় প্রথমে তাঁদের বাড়িতে ছোড়া হয় ঢিল ও শব্দবাজি । সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এরপর সরাসরি খুনের হুমকি দেওয়া হয় শিক্ষক দম্পতিকে। স্থানীয়দের অভিযোগ পুরো ঘটনাটি ঘটেছে এলাকার এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে ।

শনিবার রাতে বালুরঘাট শহর লাগোয়া চক্‌ভৃগুর অরবিন্দপল্লী এলাকার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় । নিজেদের নিরাপত্তাহীন বোধ করায় ওইদিন রাতে পুলিশকে একাধিকবার ফোন করেন শিক্ষক। কিন্তু পুলিশ কোনও সাহায্য করেনি বলে অভিযোগ।রবিবার সকালেও পুলিশের কোন উচ্চবাচ্য না দেখে এদিন দুপুরে বালুরঘাট থানায় নিরাপত্তার দাবী জানিয়ে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষক দম্পতি । শহর জুড়ে মধ্যরাত অবধি কীভাবে প্রশাসনের নাকের ডগায় তারস্বরে ডিজে বাজানো হয় তা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই পরিবারের লোকেরা । তবে কি তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্থানীয় ওই ক্লাবের দায়িত্বে থাকায় পুলিশের এমন নিষ্ক্রিয় ভূমিকা?

বালুরঘাট সদর মহকুমা শাসক ঈশা মুখার্জ্জী অবশ্য জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন । গুরুত্বসহকারে বিষয়টি পুলিশকে দেখার নির্দেশ দেওয়া হয়েছে । অভিযোগকারী শিক্ষক শঙ্কন জোয়ারদার বলেন, আনন্দ সকলেই চায় । কিন্তু তারস্বরে ডিজের আওয়াজে তাঁর বাড়ির লোকেরা অসুস্থ হয়ে যাওয়ায় প্রতিবাদ করেছিলেন মাত্র। আর তাতেই তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে। তাঁর স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এই ধরণের ঘটনা অবিলম্বে বন্ধ হওয়ার দাবি জানান তিনি ।

এলাকার তৃণমূল নেতা তথা স্থানীয় ক্লাব সম্পাদক চন্দন চৌহান বলেন, ডিজে বাজছিল তা সঠিক । তবে পুলিশ প্রশাসনের ফোন পাওয়ার পরেই তা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাঁর মতে, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পুর্ন ভিত্তিহীন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *