নিজস্ব সংবাদদাতা, বাসন্তী:
দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক কিশোরের । মৃতের নাম সঞ্জিত নস্কর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার চড়াবিদ্যা গ্রামে I শনিবার রাতে খাওয়া দাওয়া করে বাবা মায়ের সঙ্গেই বাড়ির বারান্দায় ঘুমিয়েছিল ১৪ বছরের সঞ্জিত I রবিবার ভোরের দিকে আচমকা ঘরের দেওয়াল চাপা পড়ে সকলের উপর I বাকিদের অল্প আঘাত হলেও সঞ্জিত গুরুতর জখম হয় I তাকে তড়িঘড়ি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন I পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে I
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news