Breaking News
Home / TRENDING / শীত-গ্রীষ্ম-যুদ্ধ নয়, তবে কে কাবু করল কুতুব মিনারকে?

শীত-গ্রীষ্ম-যুদ্ধ নয়, তবে কে কাবু করল কুতুব মিনারকে?

নিজস্ব সংবাদদাতাঃ
কুতুব মিনার! দিল্লির শীত, প্রখর রোদ, ভূমিকম্প এমনকি যুদ্ধ যাকে কাবু করতে পারেনি, তাকে কাবু করল পাখির বিষ্ঠা। পাখির বিষ্ঠার জেরে গত ৫০ বছরে প্রথম বার কুতুব মিনারে রক্ষণাবেক্ষনের কাজ শুরু করছে ভারতীয় পূরাতত্ত্ব বিভাগ বা এএসআই। গত কয়েক বছরে কুতুব মিনারের উপরতলা গুলির দরজা ও জানলায় ফাঁক তৈরি হয়েছিল । সেই ফাঁক দিয়ে বাদুর ও পাখি ঢুকে বাসা বেঁধেছিল মিনারের পাথরে। কয়েকদিন আগেই এএসআই মিনার পর্যবেক্ষণে গিয়ে দেখে পাখির বিষ্ঠায় ক্ষয় হচ্ছে মিনারের লাল পাথর। এরপরই কুতুব মিনারের দরজা জানলা নতুন করে লাগানোর সিদ্ধান্ত হয়। এরজন্য খরচ হবে ৮ লক্ষ টাকা । কুতুব কম্প্লেক্সের মধ্যেই দরজা জানলার ফ্রেম তৈরির কাজ শুরু হয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *