নিজস্ব সংবাদদাতাঃ
যা স্বাভাবিক ছিল তাই আজ অস্বাভাবিক। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো কি খুব আশ্চর্যের কাণ্ড? মনে হয় না। সম্ভবত প্রকৃত জনপ্রতিনিধি সম্রাট তপাদারও তাই মনে করেন। তাই তিনি ফের দাঁড়ালেন এক মেধাবী ছাত্রের পাশে।
দারীদ্র্যের সঙ্গে লড়াই করে শুভম সাহা এবার মাধ্যমিকে পেয়েছে ৫৭৫ নম্বর। শুভমের বাবা সুব্রত সাহার ব্যারাকপুর লালকুঠিতে একটি ছোট্ট চায়ের দোকান আছে। স্বভাবতই নুন আনতে পান্তা ফুরোয় সংসার। কিন্তু উজ্জ্বল ছাত্র শুভমের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী তথা যুব তৃণমূলের নেতা সম্রাট তপাদার। সংবর্ধনা দেওয়া হল মেধাবী ছাত্রটিকে। আজ সকালে শুভম সাহার বাড়িতে গিয়ে তাঁর হাতে দু’বছরের পড়াশোনার খরচ সহ খাতা-বই-জামা-প্যান্ট-ফুল-মিষ্টি উপহার তুলে দেন সম্রাট।
সঙ্গে ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের নেতা প্রদীপ ঘোষ সহ অন্যান্যরা। উল্লেখ্য, এবছর এই নিয়ে ৫ মেধাবী দুঃস্থ ছাত্র-ছাত্রীকে ব্যাক্তিগত উদ্যোগে সাহাহ্য করলেন সম্রাট তপাদার।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news