Breaking News
Home / TRENDING / এমন দায়সারা কেন আম উৎসব!

এমন দায়সারা কেন আম উৎসব!

দীপান্বিতা সাধুখাঁ
দেশবন্ধু পার্কের রাজ্য সরকারের আম উৎসবে একটিও ‘খাস’ আম নেই! গুটিকয়েক স্টলে সাজানো রয়েছে ফুটপাথের দোকানে যে আম দেখি আমরা, সেই ল্যাংরা-হিমসাগর-ফজলি…। আশা ছিল সরকারি উৎসব যখন তখন নিশ্চই মুর্শিদাবাদ, মালদাহের বিখ্যাত আম থাকবে। ‘গোবিন্দভোগ’, ‘গোলাপখাস’, ‘গোপালভোগ’, ‘রানিপসন্দ’, ‘আম্রপালি’ মতো আমেদের অন্তত চোখের দেখা দেখা যাবে। কিন্তু কোথায় কী! যদিও মন্ত্রী সাধন পাণ্ডে আশার কথা শোনালেন। তথাপি স্বনির্ভর গোষ্টির আচার আর সূর্য মোদকের আম-মিষ্টিতেই ইতি। সবচেয়ে মজার—আম উৎসবের স্টলে দেখা গেল মুগ, মুসুর ডালের বড়িও রয়েছে! ২৯ জুন, শুক্রবার উৎসবের উদ্বোধনে ছিলেন সাধন পাণ্ডে ছাড়াও ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, তপন দাশগুপ্ত, চন্দ্রীমা বন্দ্যোপাধ্যায়, মালা সাহা-সহ বিশিষ্টজনেরা। ‘আম উৎসব ২০১৮’ চলবে ১লা জুলাই অবধি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *