Breaking News
Home / TRENDING / ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি: ভারতের উন্নয়নের পাশে রাশিয়া, বললেন মোদী

ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি: ভারতের উন্নয়নের পাশে রাশিয়া, বললেন মোদী

ওয়েব ডেস্ক:

রাশিয়া যেমন আগেও ভারতের পাশে ছিল এখনও তেমনই থাকবে। পুতিনের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি শুক্রবার হায়দরাবাদ হাউসে দুই দেশের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হল। চুক্তি সাক্ষরের পর নরেন্দ্র মোদী বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে মস্কোকে গুরুত্ব দিয়ে এসেছে নয়াদিল্লি৷ তেমনই ভারতের উন্নয়নে সবসময় পাশে থেকেছে রাশিয়া৷

প্রতিরক্ষা, রেল, মহাকাশের মতো নানা ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরের পর যৌথ বিবৃতি দেন দুই রাষ্ট্রনেতা৷ সেখানে মোদী বলেন, ‘ভারতের বিকাশের জন্য রাশিয়াকে প্রয়োজন৷ দুই দেশই  জোটবদ্ধতায় বিশ্বাসী৷ সন্ত্রাসবাদ দমন, আবহাওয়া পরিবর্তন ইত্যাদি নানা আন্তর্জাতিক ইস্যুর ক্ষেত্রে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা খুবই প্রয়োজন৷ কারণ এতে দুই দেশের স্বার্থ জড়িত৷ আশিয়ান, ব্রিকস, জি-২০, এসসিও ইত্যাদি নানা আন্তর্জাতিক সংস্থায় একে অপরকে সহযোগিতা করব আমরা৷’

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক একাধিক বিষয়ে আলোচনা হয়েছে৷ দ্বিপাক্ষিক স্তরে ভারতকে সবরকমের সাহায্য করবে রাশিয়া সরকার৷ তাঁর আরও মত, দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করতে হবে৷ রাশিয়ায় ভারতীয় বিনিযোগের আহ্বান রইল৷

রাশিয়ার প্রেসডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ভ্লাদিভোস্টোক ফোরামের প্রধান অতিথি হয়ে আসার আমন্ত্রণ জানান৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *