ওয়েব ডেস্ক:
কলকাতা: মাঝেরহাট বিপর্যয়ের জেরে আরও এক মৃত্যু! মাঝেরহাট ব্রিজ ভাঙার ঘটনায় এই নিয়ে বলি হল চতুর্থ ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল বেহালার শিলপাড়ার সৌমেন বাগের। তল্লাশি অভিযানে পরে মিলেছিল ঠিকা কর্মী প্রণব দে ও গৌতম মণ্ডলের দেহ। এবার মৃতু হল জামাল হানিফের। গত এক মাসেরও বেশি শয্যাশায়ী ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে মারা গেলেন বছর পঞ্চান্নর প্রৌঢ়।
মাঝেরহাট ব্রিজ ভাঙার মুহূর্তে ঘটনাস্থলেই ছিলেন জামাল। হুড়মুড়িয়ে ব্রিজ ভাঙায় রাস্তায় পড়ে শরীরের একাধিক হাড় ভেঙেছিল তাঁর। গুরুতর জখম জামালকে ভর্তি করা হয়েছিল সিএমআরআই হাসপাতালে। কিছুদিন পর ছেড়ে দেওয়া হয়। পরিবারের লোকেদের বক্তব্য, হাসপাতাল থেকে ফেরার সময় ফের সংক্রমণ হয় জামাল হানিফের। সেই সঙ্গে ব্রিজ ভাঙার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা কিছুতেই ভুলতে পারছিলেন না তিনি। বাড়িতেই চিকিৎসা চলছিল। গতকাল বিকেলে মারা যান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news