পুরুলিয়া, ১৩ মে: রাত ফুরলেই বহু প্রতীক্ষিত ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। নির্বাচন প্রক্রিয়া যেন পুরুলিয়া জেলায় উত্সবের চেহারা নিয়েছে। রাজনৈতিক দলগুলির জাঁকজমক প্রচার পর্ব শেষ। জেলার ২০টি বিতরণ কেন্দ্র থেকে ভোট কর্মীদের বিভিন্ন বুথে পাঠানো শুরু হয়েছে। ব্যালট পেপার, ব্যালট বাক্স, প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম ও কাগজ পত্র সম্বলিত কিট তুলে দেওয়া হচ্ছে। সকল ভোটকর্মীরা বিতরণ কেন্দ্রে পৌছে গিয়েছেন। ছোট ছোট গাড়ির সঙ্গে সঙ্গে বাস যোগেও ভোটকর্মীদের বুথে পৌঁছে দেওয়া হচ্ছে। ভোটকর্মীদের সঙ্গে এবার মেডিক্যাল কিট দেওয়া হচ্ছে। তাতে গরমে নানাবিধ রোগের হাত থেকে সাময়িক মুক্তি দেবে এই সব ওষুধ, ওআরএস প্রভৃতি।
জেলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলিকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনে এবার পুরুলিয়া জেলায় মোট ভোটার ১৯,৬৯,৬২০ জন। এর মধ্যে মহিলা ৯,৫৭,৮৩৪ জন, পুরুষ ১০,১১,৭১১ জন এবং অন্যান্য ভোটার ১৫ জন রয়েছেন। মোট বুথের সংখ্যা ১৯৪৪ টি। এর মধ্যে ৬৩ টি অতি স্পর্শ কাতর বুথ এবং ১৭৯ টি স্পর্শকাতর বুথ রয়েছে। নির্বাচন প্রক্রিয়া বিশেষ করে ভোট গ্রহণের কাজে ৩০৫০ সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ৩৫৯১ সিভিক ভলেন্টিয়ার নিয়োজিত করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ভোট গ্রহণ পর্ব নজরদারীর জন্য ২৪৯ টি বুথে ভিডিওগ্রাফি করা হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news