নীল বণিক
মনোনয়নের চিত্রই যেন আবারও উঠে আসছে বিভিন্ন জেলা থেকে। মন্দিরবাজারে বিজেপি প্রার্থীদের মারধর করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মন্দিরবাজার থানার আচনা গ্রামে। ঘটনায় দুই বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। আহত সুব্রত মন্ডল ও পিন্টু মন্ডলের মাথায়, হাতে ও শরীরের অন্যান্য অংশে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় মন্দিরবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থায় অবনতি হওয়ায় রাতেই ওই দুই আহত বিজেপি কর্মীকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ এলাকার তৃণমূল প্রার্থী তরণী মিস্ত্রী ও তার অনুগামীরা হামলা চালায় বিজেপি নেতা সুব্রত মণ্ডল ও পিন্টু মণ্ডলের উপর। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন এলাকার এলাকার তৃণমূল নেতৃত্ব। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news