Breaking News
Home / TRENDING / ভোট যজ্ঞের প্রস্তুতি তুঙ্গে

ভোট যজ্ঞের প্রস্তুতি তুঙ্গে

প্রসেনজিত ধর

রাত পোহালেই রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট । ইতিমধ্যেই চুড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত রাজ্য নির্বাচন কমিশন । উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর মহকুমার ব্লক ১ এবং ব্লক ২ তে ভোট প্রস্তুতি তুঙ্গে । বারাকপুর ১ নম্বর ব্লকের কাকিনাড়া পানপুর বিডিও অফিস সংলগ্ন কাকিনাড়া মাখনলাল হাইস্কুল থেকে চলছে ভোট কর্মীদের ব্যালটপত্র ও ব্যালট বাক্স এবং ভোটের যাবতীয় কাগজপত্র বিতরন । নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে রবিবার সন্ধ্যার আগেই বুথে বুথে পৌঁছে যাবেন ভোট কর্মীরা। বারাকপুর ব্লক ১ রয়েছে মোট তিনটি জেলা পরিষদ আসনের ভোট, ২৪ টি পঞ্চায়েত সমিতির আসনের ভোট এবং ৮ টি গ্রাম পঞ্চায়েত দখলের লড়াই । অন্যদিকে বারাকপুর ব্লক ২ তেও চুড়ান্ত ভোট প্রস্তুতি চোখে পড়ে। বারাকপুর ২ নম্বর ব্লকের অন্তর্ভুক্ত তেঘড়িয়া শশীভূষণ হাই স্কুল থেকে চলছে ব্যালটপত্র এবং ব্যালট বাক্স সহ ভোটের যাবতীয় কাগজপত্র বিতরন । বারাকপুর ২ নম্বর ব্লকে তিনটি জেলা পরিষদ আসন, ১৮ টি পঞ্চায়েত সমিতির আসন এবং মোট ৬ টি গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখলের লড়াই হবে । রবিবার বিকেলের মধ্যে বিভিন্ন বুথে বুথে পৌঁছে যাবে ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশ কর্মীরা । বারাকপুর মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের একটাই চ্যালেঞ্জ সোমবারের পঞ্চায়েত ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করা । সোমবারের পঞ্চায়েত ভোট উত্তর ২৪ পরগনা জেলায় আদৌ কতটা শান্তিপূর্ণ হবে তা জানতে অপেক্ষা মাত্র কয়েক ঘন্টা ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *