নিজস্ব সংবাদদাতাঃ
পুরুলিয়া: পঞ্চায়েত বোর্ড গঠনের দিন যত ঘনিয়ে আসছে তত শাসক দল ও প্রধান বিরোধী দল বিজেপিতে যোগদান চলছে গণহারে। সেই রেশ মঙ্গলবার পুরুলিয়ায় বিজেপি জেলা সদর কার্যালয়েও দেখা গেল। এদিন বরাবাজার, পাড়া এবং পুরুলিয়া ২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে সিপিআইএম এবং নির্দলের জয়ী প্রার্থীরা বিজেপিতে যোগ দিলেন। বিজেপির দলীয় পতাকা তাঁদের হাতে তুলে দেন জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।
বরাবাজারের বানজরা গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের জয়ী প্রার্থী মাধব চন্দ্র মাহাতো, নির্দল প্রার্থী শতদল মাহাতো বিজেপিতে যোগ দিলেন। এর ফলে ওই পঞ্চায়েতের ১২টির মধ্যে ৭টি আসন পেয়ে বোর্ড গড়তে চলেছে বিজেপি। বরাবাজারের ঢেলাতবামু গ্রাম পঞ্চায়েতের নির্দল থেকে জয়ী প্রার্থী বিন্দুমতী মাহাতও এদিন বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন। ওই গ্রাম পঞ্চায়েতটিতে আগেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপির।
একইভাবে পাড়া ব্লকের আনাড়া গ্রাম পঞ্চায়েতের নির্দল জয়ী প্রার্থী মৌমিতা মাজী এবং পুরুলিয়া ২ নম্বর ব্লকের ভাংড়া গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের জয়ী প্রার্থী হাফিজ নাজির উলিন-ও বিজেপিতে যোগ দিলেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news