নিজস্ব সংবাদদাতাঃ
অবশেষে গ্রুপ ডি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। কোন দপ্তরে কত গ্রুপ ডি পদ খালি আছে তার চূড়ান্ত তালিকা তৈরি করছে প্রশাসনিক সংস্কার দপ্তর। সদ্য প্রকাশিত হয়েছে গ্রুপ ডি পরীক্ষার ফলাফল। উত্তীর্ণ ৫৪০০ জনের নামের তালিকা ইতিমধ্যে ই কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের কাছে পাঠিয়ে দিয়েছে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। এই ৫,৪০০ জনের মধ্যদ থেকেই প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী পাঠাবে পিএআর দপ্তর।
উল্লেখ্য, দীর্ঘ দিন পর কোনও একটি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। সাম্প্রতিককালে অধিকাংশ সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, মামলা, পাল্টা মামলায় নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news