নিজস্ব প্রতিবেদন:
হরিয়ানা নিয়ে জরুরী বৈঠকে বসছে কংগ্রেস নেতৃত্ব। ৯০ বিধানসভা আসন বিশিষ্ট হরিয়ানা নির্বাচনের ফল এখনও পর্যন্ত ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে। সরকার গড়তে প্রয়োজন ৪৬টি আসন। শেষ খবর পাওয়া গিয়েছে, হরিয়ানায় বিজেপি এগিয়ে রয়েছে ৩৬টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৪টি আসনে এবং জননায়ক জনতা পার্টি (জেজেপি) এগিয়ে রয়েছে ১১টি আসনে।
অর্থাৎ এক কথায় বলা যায়, হরিয়ানায় সরকার গড়ার চাবিকাঠি রয়েছে জেজেপি-র হাতে। এখন জেজেপি কাকে সমর্থন করবে সেই দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এদিন জেজেপি প্রধান দুষন্ত চৌথালা বলেন, “আমরা কাকে সমর্থন করব তা এখনও ঠিক করিনি। নির্বাচন প্রক্রিয়া শেষ হলে আমরা আমাদের মতামত জনাব।” সূত্রের খবর, জেজেপি কংগ্রেসকে সমর্থন করবে না।
এদিকে জেজেপির সমর্থন পেতে মরিয়া কংগ্রেস হাইকম্যান্ড। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী হরিয়ানায় সরকার গড়তে আলোচনার জন্য জরুরী বৈঠক ডেকেছেন। বৈঠকে উপস্থিত থাকার কথা কংগ্রেসের প্রবীণ নেতা কে সি বেণুগোপাল, অহমেদ পটেলের। কংগ্রেসের চায়, যেকোনো মূল্যে জেজেপির সমর্থন নিয়ে তারা হরিয়ানায় সরকার বানাতে চায়। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, তারাই পুনরায় হরিয়ানায় সরকার বানাবে। হরিয়ানার নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বৈঠকে বসছেন বিজেপি নেতৃত্ব। দিল্লিতে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে ডেকে পাঠিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news