নিজস্ব সংবাদদাতা:
আকাশ পরিষ্কার হলেও পূজোর মুখে প্রাকৃতিক দুর্যোগের ছাপ রয়ে গেছে পুরুলিয়া শহরের মণ্ডপগুলিতে। এখনও বেশিরভাগ মণ্ডপগুলিকে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ঢেকে রাখা হয়েছে। বেশ কয়েকটি মণ্ডপে পঞ্চমী থেকেই উদ্বোধন হওয়ার কথা। অতএব, যুদ্ধকালীন তৎপরতায় চলছে মণ্ডপ সজ্জার কাজ। রোদের ঝিলিক দেখা গেলেও পুজো উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ— চিন্তা তিতলি জনিত নিম্নচাপ নিয়ে।
পুরুলিয়া শহরের রথতলা দুর্গাপুজা কমিটির সম্পাদক সম্পূর্ণ কর্মকার জানান, এবছর আগে থেকেই পূজোর প্রস্তুতি নেওয়া হয়েছিল কিন্তু তিতলির আগমনে সব পরিকল্পনা ভেস্তে যায়। ঝড়বৃষ্টিতে ক্ষতি হয়েছে দুর্গা মণ্ডপের। তবুও শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। নির্ধারিত সময় মেনে পঞ্চমীতেই হবে উদ্বোধন। তবে প্রাকৃতিক দুর্যোগে বেশ কিছু মণ্ডপের ক্ষতি হয়ে গেছে। ফলে অধিকাংশ ক্ষেত্রেই খরচ বাজেট ছাড়িয়ে যাবে বলে মনে করছেন পূজো উদ্যোক্তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news