নিজস্ব সংবাদদাতাঃ
তিতলির দাপট কমে আবহাওয়া কিছুটা ভাল এখন বাংলার অন্যতম পর্যটন ক্ষেত্রের। সব মিলিয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন দিঘার পর্যটক ব্যবসায়ীরা।
কারণ পূজার মরসুম শুরু হয়ে গিয়েছে। কিন্তু দুর্যোগের দুর্ভোগের ভয়ে পর্যটক কম আসছে দিঘায়। তবে গত কয়েকদিনের তুলনায় আজ শনিবার পর্যটকের সংখ্যা সামান্য হলেও বেশি। আজ থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছেন সকলেই। দিঘার ফ্রি-লান্স ফটোগ্রাফার থেকে সাধারণ ব্যবসায়ীরা আশায় বুক বাঁধছেন। তাদের আশা ধীরে ধীরে আবহাওয়া ভালো হবে আর পর্যটকদের ভিড়ও বাড়বে। আজ সকাল থেকে বৃষ্টি হয়নি দিঘায়। তবে আকাশ মেঘলা। ঢেউয়ের দাপট না থাকলেও আজও সমুদ্রে নামতে দেওয়া হয়নি পর্যটকদের।
পুলিশের পক্ষ থেকে আজও নজরদারি রাখা হয়েছে সমানতালে। এদিকে সমুদ্র স্নানের অপেক্ষায় পর্যটকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news