Breaking News
Home / TRENDING / মুখ বন্ধ করতে চোর জিভ কেটে নিল গৃহকর্তার

মুখ বন্ধ করতে চোর জিভ কেটে নিল গৃহকর্তার

ওয়েব ডেস্ক:

চেনা চোর জীব কেটে নিল গৃহকর্তার। গৃহকর্তা যে সুদের কারবারি, তার ঘরে যে লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ টাকা মজুত তা ভালো মতই জানত চোর। সেই চুরি করতে এসেছিল অভিজ্ঞ চোর। কিন্তু বিপত্তি হল বাড়ির লোক জেগে ওঠায়। সবচেয়ে বড় কথা গৃহকর্তা চিনে ফেলে চোরকে। অতএব পরিস্থিতি সামলাতে আলমারি ফাঁকা করার পাশাপাশি গৃহকর্তার জিভও কেটে নিল চোর।

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার শ্যামচক এলাকার বাসিন্দা বৃন্দাবন দাস নামে ওই ব্যক্তির অবস্থা গুরুতর। তমলুক জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যে অভিযুক্ত চোরকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম গৌরহরি।

জেরায় সে জানিয়েছেন, বৃন্দাবনবাবুর বাড়িতে চুরি করার ফন্দি অনেকদিন ধরেই করছিল সে। সেই মত ওই বাড়িতে নজর রাখছিল চোর গৌরহরি। আটঘাঁট বেঁধে সোমবার রাতের মুখে কাপড় বেঁধে বৃন্দাবনের বাড়িতে ঢোকে গৌরহরি। ঝামেলা হয় বৃন্দাবনবাবু জেগে থাকায়। গৌরহরিকে চিনে ফেলে বৃন্দাবন। প্রথমে হুমকি ও পরে ধারালো অস্ত্র দেখিয়ে চমকায় গৌরহরি। এতদসতত্ত্বেও গৃহকর্তা ভয়ে চিৎকার করে উঠতেই ছুরি দিয়ে তাঁর জিভ কেটে নেয় গৌরহরি। তাঁকে বেধড়ক মারধরও করে। পরে গোঙানি বন্ধ করতে মুখে গামছা বেঁধে দিয়ে চুরির কাজ সারে সে।

সূত্রে খবর, এলাকার মানুষ পরে বৃন্দাবনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় তমলুক জেলা হাসপাতালে। মঙ্গলবার স্থানীয়েরাই গৌরহরিকে পাকড়াও করে। পরে পুলিশ এসে গ্রেফতার করে তাকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *