Breaking News
Home / TRENDING / বাধ্য হয়ে বকেয়া ট্রাফিক জরিমানায় ৭৫% ছাড় রাজ্যের

বাধ্য হয়ে বকেয়া ট্রাফিক জরিমানায় ৭৫% ছাড় রাজ্যের

নিজস্ব সংবাদদাতা:

বাধ্য হয়ে এই পথ নিতে হল। বকেয়া ট্রাফিক জরিমানা উসুল করতে ‘ওয়ান টাইম ট্রাফিক সেটেলমেন্ট স্কিম’ আনতে চলেছে কলকাতা পুলিশ। ১৫ নভেম্বর ২০১৮ পর্যন্ত নথিভুক্ত কেসগুলির জন্য প্রযোজ্য হচ্ছে এই ব্যবস্থা। ১, ১২, ২০১৮ থেকে ১৪,০১, ২০১৯ পর্যন্ত সময়কালে বকেয়া জরিমানার ৩৫% দিলেই মিলবে ছাড়। অনলাইনে কলকাতা পুলিশের ওয়েবসাইট, মোবাইল গেটওয়ে, ৩৫টি ট্রাফিক গার্ড এবং লালবাজার ট্রাফিক বিভাগে সরাসরি দেওয়া যাবে বকেয়া জরিমানা মূল্য। প্রাথমিকভাবে দুটি ভাগে নেওয়া হবে বকেয়া জরিমানা।

অন্যদিকে ১৫, ০১, ২০১৯ থেকে ১৩, ০২, ২০১৯ পর্যন্ত সময়কালে বকেয়া ফাইনের ৫০% দিতে হবে। প্রয়োজন হলে অভিযোগ নিষ্পত্তির জন্য দেখানো হবে সিসিটিভি ফুটেজও। উল্লেখ্য, লোকআদালতে জমে থাকা কেসের চাপ কমাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হল। জরিমানা করা হয়েছে এমন ব্যক্তির লাইসেন্স হারালে আগে মেটাতে হবে বকেয়া জরিমানা। নচেত কলকাতা পুলিশের থেকে এনওসি-র ছাড়পত্র মিলবে না।

একসঙ্গে এদিন জানিয়ে দেওয়া হল, যানবাহন বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রেও আগে মেটাতে হবে বকেয়া জরিমানা। ইন্সুরেন্সের ক্ষত্রেও প্রযোজ্য হবে এই নতুন নিয়ম। জরিমানা অনাদায়ে নরমে গরমে কার্যত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল রাজ্য সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *