ওয়েব ডেস্ক:
ভয়ঙ্কর দুর্ঘটনা মহারাষ্ট্রের পুণে শহরে। বিরাটাকার হোর্ডিং ভেঙে মৃত্যু হলো ৬ জনের। আহত হয়েছেন আরও ১১জন। শনিবার সকাল সাতটা নাগাদ এই আকস্মিক দুর্ঘটনা ঘটে ।
সূত্রের খবর, রেলের জমিতে বিজ্ঞাপনের জন্য ওই হোর্ডিং-এর কাঠামোটি ছিল। প্রায় বিশ ফুট উঁচু ওই লোহার কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আজ সাতসকালে। সেই সময় জুম্মার নমাজের জন্য প্রচুর মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
হোর্ডিং-এর তালায় চাপা পড়ে ৬টি অটো, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট গাড়ি। স্থানীয় মানুষের দাবি, বেআইনিভাবে এই হোর্ডিং লাগানো হয়েছিল রেলের জায়গায়। পুণে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলা দল ভেঙে পড়া হোর্ডিং-এর নীচ আটকে পড়ে মানুষদের উদ্ধার করে। ততক্ষণে অবশ্য ৬জন মারা গিয়েছে। আহতদের পাঠানো হয় স্থানীয় হাসপাতালে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news