Breaking News
Home / TRENDING / হেরে গেল নিতাই, দিনহাটা কলেজে সংঘর্ষে জখম ছাত্রের মৃত্যু

হেরে গেল নিতাই, দিনহাটা কলেজে সংঘর্ষে জখম ছাত্রের মৃত্যু

ওয়েব ডেস্ক:

লড়াই থেমে গেল, শেষরক্ষা হল না। শেষ পর্যন্ত মৃত্যু হল দিনহাটা কলেজের ছাত্র নিতাই দাসের। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ছাত্র সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন নিতাই। অবস্থা বুঝে অতি দ্রুত দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে তাঁকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  ভেন্টিলেশনে চিকিৎসা চলছিল নিতাইয়ের। শনিবার মৃত্যু হল নিতাইয়ের।

অভিযোগ, সে দিন সংঘর্ষে জড়িতরা প্রত্যেকেই ছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। এই ঘটনায় দিনহাটা পুরসভার তৃণমূল কাউন্সিলর জয় ঘোষ ও জেলার তৃণমূল ছাত্র পরিষদের  সভাপতি সাবির সাহা চৌধুরী সহ আরও বেশ কয়েকজনের নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে মৃত নিতাই দাসের পরিবার। ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অধরা কাউন্সিলর জয় ঘোষ ও সাবির সাহা চৌধুরী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *