Breaking News
Home / TRENDING / সামনে গ্রিল ফ্যাক্ট্রি, পেছনে অস্ত্র কারখানা

সামনে গ্রিল ফ্যাক্ট্রি, পেছনে অস্ত্র কারখানা

নিজস্ব সংবাদদাতা:

সামনে গ্রিল ফ্যাক্ট্রি আড়ালে চলত বিরাট অস্ত্র কারখানা। অবশেষে পুলিশের তৎপরতায় হদিশ মিলল মালদার কালিয়াচক থানার শেরশাহিতে সেই বিরাট অস্ত্র কারখানার। গ্রেপ্তার হলেন শাহাবুদ্দিন ও মোহাম্মদ কাবরেজ নামে দুই ব্যক্তি ।

এরা দুজনেই বেআইনি অস্ত্রের জন্য কুখ্যাত বিহারের মুঙ্গেরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে শেরশাহী এলাকায় একটি গ্রিল ফ্যাক্ট্রিতে গোপনে অস্ত্র তৈরির কারবার ফেঁদেছিল তারা। এদিকে ওই গ্রিল ফ্যাক্ট্রির মালিক বর্তমানে পলাতক। আজ গোপন সূত্রে খবর পেয়ে মালদা পুলিশ ওই গ্রিল ফ্যাক্ট্রি থেকে উদ্ধার করে ২৪টি পাইপ গান। এইসঙ্গে পাওয়া গেছে প্রচুর পরিমানে অস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *