স্বাধীনতার পর জম্মু-কাশ্মীরে সবচেয়ে বড় জঙ্গি হামলা। সিআরপিএফের কনভয়ে আইইডি বিস্ফোরণে নিহত ৩০ জওয়ান, আহত ১৫জওয়ান।
বৃহস্পতিবার দুপুরের পর পুলওয়ামার অবন্তিপোরার গোরীপোরা এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল সিআরপিএফের ৫৪ নম্বর ব্যাটালিয়ানের কনভয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের উরিতে ভয়াবহ জঙ্গিহানা হয়েছিল। সেবারও লক্ষ্য ছিল ভারতীয় সেনাবাহিনী। দু’দশকের মধ্যে সেটাই ছিল সবচেয়ে বড় জঙ্গিহানা। কিন্তু এবারের ঘটনা সবকিছুকে ছাপিয়ে গিয়েছে।
সেবার উরির হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। বৃহস্পতিবারও একই সংগঠন হামলার দায় স্বীকার করেছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটে দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ। তখন ওই এলাকা দিয়ে সিআরপিএফের ৭০টি গাড়ির কনভয় যাচ্ছিল। তার মধ্যে একটি গাড়িতে হামলা হয়। রাস্তার পাশেই একটি গাড়িতে আইইডি রাখা ছিল। আচমকা সেই গাড়িটি কনভয়ের একটি ট্রাকের ডিকে এগিয়ে আসে এবং বিস্ফোরণ ঘটায়। সব মিলিয়ে যে মৃত্যু হয়ছে ৩০ সিআরপিএফ জওয়ানের। আহত ১৫।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news