নীল বণিক
লোকসভা ভোটের আগে রাজ্যজুড়ে কৃষক আন্দোলনে নামছে রাজ্য বিজেপি। দলের কৃষক সংগঠন আগামি মার্চ মাসের প্রথম সপ্তাহে রাজ্যের অালু চাষীদের দুর্দশা নিয়ে আরামবাগ থেকে সিঙ্গুর পর্যন্ত মিছিল করবে কিষান মোর্চা। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সদর দফতরে বসে বিজেপি নেতা শমিক ভটাচার্য জানান, রাজ্যের আলুচাষিরা আলুর দর প্রতিকেজি ২ টাকা করে পাচ্ছেন। অথচ খোলা বাজারে প্রতি কেজি আলু ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলু চাষিদের বাঁচাতে রাজ্য সরকারের কাছে সহায়ক মূল্য ঘোষণা করার দাবি জানাবে বিজেপির কিষান মোর্চা। মার্চ মাসে প্রথমে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিকী আন্দোলনে নামছে বিজেপি। দাবি পূরন না হলে কৃষকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন বিজেপি নেতা শমীক ভটাচার্য। এদিন বিজেপির রাজ্য সদর দফতরে রাজ্য বিজেপির কৃষান মোর্চা আলুর সহায়ক মূলের দরও জানায়। চন্দ্রমুখী ৮০০, জ্যোতি আলু ৬০০ টাকা কুইন্ট্যাল প্রতি রাজ্য সরকারকে কিনতে হবে বলে দাবি জানায় বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news