ওয়েব ডেস্ক:
‘এই ঘৃণ্য কাজের জন্য ওদের এমন জবাব দেওয়া হবে যে সারা জীবনে ভুলবে না।’ অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ে হামলা প্রসঙ্গে জঙ্গিদের উদ্দেশে কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির হুমকি।
এদিন ট্যুইট করেন জেটলি। লেখেন, পুলওয়ামায় সিআরপিএফের ওপর হামলা কাপুরুষোচিত ও নিন্দনীয়। শহিদ জওয়ানদের সেলাম জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন— গোটা দেশ তাঁদের পরিবারের পাশে আছে। আহত জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করেন জেটলি। এরপরই লেখেন— যারা এই ঘৃণ্য কাজ করেছে তাদের এমন শাস্তি দেওয়া হবে যে জীবনে ভুলবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news