নীল বণিক:
মমতার আমলে রাজ্যের আইপিএসরা চাপে রয়েছেন বলে দাবি করলেন প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ। তিনি অভিযোগ করেন, বহু আইপিএস মমতার বিরুদ্ধে মুখ খুলতে চান। ভয়ে কিছু বলতে পারছেন না। ভারতীর মতে সেক্ষেত্রে মমতার বিরুদ্ধে মুখ খুললে গৌরব দত্তের মতো হাল হবে সকলের।
নিজের উদাহরণ দিয়ে এককালের মমতার ঘনিষ্ট বলে পরিচিত আইপিএসের মন্তব্য, আমি মমতার বিরুদ্ধে মুখ খোলার পর আমার অবস্থা সবার জানা। আমি বাধ্য হয়েই চাকরি থেকে অবসর নিয়েছি। গৌরব দত্তের মতো আমার উপরেও চাপ তৈরি করা হয়েছিল। কিন্তুু আমাকে নত করতে পারেনি রাজ্য সরকার। অতএব প্রাক্তন পুলিশ কর্তার মৃত্যুর সঠিক তদন্ত হওয়া উচিত বলে মনে করেন ভারতী ঘোষ। ওঁর সুইস্যাইড নোট পুলিশের পরীক্ষা করা উচিত।
প্রাক্তন পুলিশ কর্তা ভারতী আরও অভিযোগ, প্রাক্তন আইপিএস গৌরব দত্তের মৃত্যু নিয়ে সঠিক হচ্ছে না। এ বিষয়ে পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দশবছরের বেশি সময় ধরে কেন গৌরব দত্তকে কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হয়েছিল, তা নিয়েও মমতার সরকারকে একহাত নেন ভারতী ঘোষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news