Breaking News
Home / TRENDING / অতিবৃষ্টির কারণে নবান্নের নির্দেশে ছুটি বাতিল বিডিও সহ জেলাস্তরের শীর্ষ আধিকারিকদের

অতিবৃষ্টির কারণে নবান্নের নির্দেশে ছুটি বাতিল বিডিও সহ জেলাস্তরের শীর্ষ আধিকারিকদের

সূর্য সরকার।

অতিবৃষ্টির কারণে বন্যার ভ্রুকুটি রাজ্যের বিভিন্ন জেলায়। তাই পুজোর সময় ছুটি বাতিল করা হল বিডিও থেকে শুরু করে জেলাশাসক পর্যন্ত সব শীর্ষ আধিকারিকদের। বুধবার সেই মর্মে নির্দেশ দিয়েছে নবান্ন। পুজো, বৃষ্টি, বন‍্যা সবকিছুর কথা মাথায় রেখেই বাতিল করা হল সব ছুটি। সব জেলার ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর করতে নির্দেশ মুখ‍্যসচিব রাজীব সিনহার (Rajib Sinha)। পুজোর সময় যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকতে হবে জেলা প্রশাসনকে। নির্দেশ মুখ‍্যসচিবের।

মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, হাওড়া জেলার উদয়নারায়নপুর বিস্তীর্ণ এলাকা জলের তলায়। দুর্গাপুজোর সময় আপৎকালীন পরিস্থিতিতে যাতে প্রশাসনে সাহায্য দিতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। সেই কারণেই এই ছুটি বাতিলের সিদ্ধান্ত বলে জানিয়েছে নবান্ন (Nabanna)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *