সূর্য সরকার।
‘গান্ধী’ তুমি কার? বুধবার মেয়ো রোডে মহাত্মার সার্ধ শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে এসে তাঁকে নিয়ে জাতীয় রাজনীতিতে টানাপোড়েনের কথা উল্লেখ করে খেদ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কংগ্রেসের ‘গান্ধী’ ছিনিয়ে নিতে মরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারতের ‘অস্ত্র’ গান্ধীজি। এবার কলকাতায় দাঁড়িয়ে সেই ‘ জাতির জনক’কে উদাহরণ টেনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং অমিত শাহকে (Amit Shah) কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না নিয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতা বলেছেন “কারও উপদেশ দেওয়ার দরকার নেই। তিনিই উপদেশ দিতে পারেন যিনি উপদেশ দেওয়ার অধিকারী। দেশের নেতা কেমন হবে? গান্ধীজি, নেতাজির মতো হওয়া উচিত। কারণ তাঁরা দেশকে নেতৃত্ব দিয়েছিলেন সব ধর্ম, সব জাত এর মানুষকে নিয়ে. মারামারি করা বিদ্বেষ ছড়ানো এবং রক্তের ফাগুন ছড়ানো কোনো দেশ নেতার উদ্দেশ্য হতে পারে না।”
অনুষ্ঠান মঞ্চে মমতা বলেন, “আমরা গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত। সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই। গান্ধীজি দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য সব ধর্মের মানুষের কাছে আবেদন করেছিলেন।” মমতার কথায়, “আমরা গান্ধী ভবনের অনেক উন্নয়ন করেছি। গান্ধীজির নামে আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করেছি। ব্যারাকপুরে আমরা পর্যটন কেন্দ্র হিসাবে করার উদ্যোগ নিয়েছি। গান্ধীজির নামে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কাজ করার চেষ্টা করছি।”
মোদির উদ্দেশ্যে মমতার কটাক্ষ, “দেশের আর নতুন করে উপদেশ দেওয়ার দরকার নেই। যারা উপদেশ দেওয়ার অধিকারী তারাই উপদেশ দিতে পারে। দেশের নেতা গান্ধীজি, নেতাজির মত হাওয়া উচিত। কোন দেশ নেতার রক্ত ছড়ানো উচিত নয়।” গান্ধীই পথ, সেটা বুঝিয়ে দিয়ে মমতার উপলব্ধি, স্বাভাবিক চিন্তা ধারণার মধ্যেই গান্ধীজি আমাদের মধ্যে বেঁচে আছেন। দেশে গান্ধী গবেষণা আরো বৃদ্ধি পাক এটাই কাম্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news