চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মারণ করোনা ভাইরাস থেকে রেহাই পাই নি বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)।বচ্চনের করোনা সংক্রমনের খবরে গোটা দেশ উৎকন্ঠায়। তখন বিগ-বি-র আরোগ্য কামনায় বাড়ির কাছে মন্দিরে পুজো দিয়ে যজ্ঞ করে তাঁর সুস্থতার কামনা করলেন কোন্নগরের অমিতাভ বচ্চনের গুণমুগ্ধ অশোক মুখার্জি। হাতে পুজোর ডালি নিয়ে মন্দিরে গিয়ে বিগ-বির আরোগ্য কামনা করে পুজো দিলেন অশোক সহ বহু এলাকার বাসিন্দারা। পুজো শেষে এলাকার লোকজনের জন্য মধ্যান্নভোজের আয়োজন করা হয়েছিলো।
ছোটবেলা থেকেই অমিতাভের সিনেমা দেখে বড় হওয়া অশোক মুখার্জি বলেন, “বচ্চনকেই নকল করে বড় হওয়া। গুরুজি করোনা আক্রান্ত। একথা শোনার পরই আর কোনোভাবে ঘরে মন বসেনি। তাই ত সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি গুরুর আরোগ্য কামনা করতে।” বাড়ির কাছে জাগ্রত মন্দিরে দিনভর এলাকার লোকজন দের নিয়ে পুজো করলেন তিনি। তাঁর দৃঢ় বিশ্বাস সিনেমার পর্দায় “শোলে”র জয় শেষ সিনে দর্শকদের চোখে জল আনলেও করোনাকে জয় করে আপামর ভক্তকূলকে স্বস্তির নিঃশ্বাস এনে দেবেন অমিতাভ।অশোক আরও বলেন, “ছোটোবেলায় বচ্চনের সিনেমা দেখার জন্য বাড়িতে লক্ষীর ঘট ভেঙ্গে টাকা চুরি করেছি। বাড়িতে গুরুজনের কাছে মার খেয়েছি। কিন্তু তা বলে গুরুর সিনেনা দেখা বন্ধ হয়নি। সেই স্বপ্নের নায়ক অসুস্থ হয়ে পড়ায় মন খারাপ আমার। কিন্তু, জীবন যুদ্ধে বচ্চন জয়ী হবেনই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news