Breaking News
Home / TRENDING / দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের হাওড়া ডিপোয় পাঁচজন করোনায় আক্রান্ত

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের হাওড়া ডিপোয় পাঁচজন করোনায় আক্রান্ত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হাওড়ায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (South Bengal State Transport Corporation) বাস ডিপোর দুজন বাস চালক ও তিনজন কন্ডাক্টর সহ পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু, অভিযোগ উঠেছে সবকিছু জানার পরেও ডিপো স্যানিটাইজ করার বদলে গোটা বিষয়টি চেপে যেতে চাইছে কর্তৃপক্ষ। বর্তমানে ওই ডিপোতে ৪৫ জন বাস চালক, ৫৫ জন কন্ডাক্টর ও ৭০ জন কর্মী রয়েছেন। পাঁচজন সহকর্মীর কোভিডে আক্রান্ত হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। হাওড়ার (Howrah) শিবপুর কাজীপাড়া অবস্থিত এই ডিপোর কর্মীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর স্থানীয় জনতার কানে আসায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

বাস ডিপোর এক কর্মীর কথায়, আমাদের সহকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও কর্তৃপক্ষের কোনও হেলদোল। আমরা একাধিকবার দাবি জানালেও স্যানিটাইজ করার কোনও উদ্যোগ এখনও শুরু হয়নি। প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে এখানে। হাওড়া পুরসভা এলাকায় অবস্থিত এই বাস ডিপোটি। সূত্রের খবর, প্রশাসনিক স্তর ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কর্মীদের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার কথা জানানো হয়নি বলেই জানা গিয়েছে। এমতাবস্তায় কর্মীরা আশঙ্কায় দিন কাটাচ্ছেন। কোথায় জানালে তারা সুরাহা পাবেন তাও বর্তমান পরিস্থিতিতে তাদের অজানা।

সম্প্রতি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান তমোনাশ ঘোষ প্রয়াত হয়েছেন। তিনিও করোনা সংক্রমণেই প্রাণ হারিয়েছেন। তাঁর বদলে এই দায়িত্ব পেয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। এ বিষয়ে জানতে তাঁকে একাধিকবার ফোন করা হলেও পাওয়া যায়নি। কলকাতার পরেই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে হাওড়া জেলাতে। হাওড়া পুর নিগমের অফিসে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানে দপ্তর বন্ধ রাখতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। অবস্থায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিপোতে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় পরিষেবায় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন কর্মীরা। ‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *