Breaking News
Home / TRENDING / এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকেও হুমকি মাওবাদীদের

এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকেও হুমকি মাওবাদীদের

নিজস্ব প্রতিবেদনঃ
মুম্বই। ৯ জুন: মাওবাদীদের হিটলিস্টে শুধু মোদী নন, আরও এক বিজেপির শীর্ষ নেতাও টার্গেট৷ তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ৷
সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে মাওবাদীরা৷ সম্প্রতি মুখ্যমন্ত্রীর সচিবালয় দুটি চিঠি এসেছে৷ যা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য ক’রে লেখা৷ চিঠিতে বলা হয়েছে, গড়চিরোলির ‘খুনে’র বদলা নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছর ২০ এপ্রিল গড়চিরোলির বোরিয়া জঙ্গলে মহারাষ্ট্র পুলিশের কমান্ডো বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয়৷ প্রথম দিন এনকাউন্টারে মারা যায় ৩১জন মাওবাদী৷ দ্বিতীয় দিন জিমালগাট্টা জঙ্গলে আরও ছ’ জনকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী৷
সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ৪০৷ মাওবাদীদের লেখা চিঠি দুটিতে সেই ঘটনার বদলা নেওয়ার কথা বলা হয়েছে৷
চিঠির কথা জানাজানি হতেই মহারাষ্ট্রের পুলিশ প্রশাসনে চাঞ্চল্য ছড়িয়েছে৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা খতিয়ে দেখছে স্বরাষ্ট্র দফতর৷ বাড়ানো হচ্ছে তাঁর বাসভবনের নিরাপত্তাও৷

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *