Breaking News
Home / TRENDING / “ভোট চাইতে গেলে মানুষ আমাদের জুতোপেটা করবে” বললেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী

“ভোট চাইতে গেলে মানুষ আমাদের জুতোপেটা করবে” বললেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি।

পৌর ভোটে ইংলিশবাজারের (Englishbazar) মানুষের কাছে ভোট চাইতে গেলে আমাদের জুতোপেটা করবেন তাঁরা। এমনটাই বললেন মালদা জেলার তৃণমূল (TMC) নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইংলিশবাজার পৌরসভার বিরুদ্ধে দুর্নীতি ও ব্যর্থতার অভিযোগ এনেছেন তিনি। তাঁর নিশানা যে ইংলিশবাজারের বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান নীহার ঘোষ তা অবশ্য প্রকাশ্যে স্পষ্ট করে দিয়েছেন কৃষ্ণেন্দু। তিনি বলেন “ওয়ার্ডে ওয়ার্ডে ভোট চাইতে গেলে মানুষ আমাদের জুতো মারবেন। কারণ, এই তৃণমূল পরিচালিত পুরবোর্ডে শুধু দুর্নীতি হয়েছে। মানুষের কোনও কাজ হয়নি।”

কৃষ্ণেন্দু বলেন, “”ক্ষমতায় আসার পর থেকেই পুরপ্রধান নীহাররঞ্জন ঘোষের নেতৃত্বে শুধু বেআইনি কাজ হয়েছে। দুর্নীতি হয়েছে। বোর্ড মিটিং হয় না। বাজেট মিটিং হয় না। শহরের মানুষ পুরসভা থেকে কোনও পরিষেবা পাননি। যার খেসারত দিতে হবে আমাদের।” প্রসঙ্গত, মালদা ইংলিশবাজার থেকে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন তিনি।

কিন্তু ২০১৬ সালে বাম-কংগ্রেস জোটের নির্দল প্রার্থী হয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হারিয়ে দেন নীহার ঘোষ। ওই বছরই শিবির বদল করে তৃণমূলে যোগদান করেন নীহার। তারপর থেকে দুই নেতার মধ্যে দ্বন্দ্ব চলছে। ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে কৃষ্ণেন্দুকে সরিয়ে নীহারকে বসানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল নেতৃত্ব। মাঝে কৃষ্ণেন্দু অনুগামীরা অনাস্থা আনার চেষ্টাও করেছিলেন নীহার ঘোষের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী হস্তক্ষেপে সেই সমস্যা মিটে যায়। এদিন সরাসরি পৌরসভার কাজ নিয়ে প্রশ্ন তুলে সাধারণ মানুষের কাছে গেলে তৃণমূল প্রার্থীদের জুতাপেটা করা হবে বলে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন কৃষ্ণেন্দু চৌধুরী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *