Breaking News
Home / TRENDING / ফাঁসির দিন এগিয়ে আসছে, ‘শেষ ইচ্ছে’র প্রশ্নেও নির্বিকার নির্ভয়াকাণ্ডের সাজাপ্রাপ্তরা

ফাঁসির দিন এগিয়ে আসছে, ‘শেষ ইচ্ছে’র প্রশ্নেও নির্বিকার নির্ভয়াকাণ্ডের সাজাপ্রাপ্তরা

নিজস্ব প্রতিনিধি ‌

ফাঁসির দিন ক্রমেই এগিয়ে আসছে। একের পর এক ফাঁসি রদের আবেদন খারিজ করেছে দেশের শীর্ষ আদালত থেকে শুরু করে রাষ্ট্রপতি। আগামী ১ ফেব্রুয়ারি ফাঁসির দিন হিসেবে জানিয়ে দিয়েছে দিল্লির আদালত। নির্ভয়া (Nibhaya) ধর্ষণ ও হত্যাকাণ্ডের চার দোষী মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত এবং বিনয় শর্মার এখন শুধুই প্রহর গণনা। তিহাড় জেলে (Tihar Jail) শুরু হয়েছে ফাঁসির প্রস্তুতি। কিন্তু সমস্ত বিষয় জেনেও নির্বিকার নির্ভয়া কাণ্ডের সাজাপ্রাপ্তরা। সাজা মাপের আর্জি খারিজের পরে শেষ ইচ্ছার কথাও নাকি বলতে চাইছে না ওই চারজন। পরিজনদের সঙ্গে সাক্ষাতের সময়েও চুপচাপ তারা।

তিহাড় জেলের দু’নম্বর সেলে রাখা হয়েছে মুকেশ, পবন ও অক্ষয়কে। তিন নম্বর সেলে রয়েছে বিনয় শর্মা। চার দোষীকেই আলাদা আলাদা সেলে রাখা হয়েছে। পাঁচ জন কারারক্ষী তাদের ওপরে নজর রাখছে। নজরদারের স্বার্থে রয়েছে বেশ কয়েকটি সিসি ক্যামেরাও। এক জেল আধিকারিক জানিয়েছেন, ফাঁসির আগে শেষবার পরিজনদের সঙ্গে দেখা করানো হয় আসামিদের। তাঁরা শেষ ইচ্ছার কথাও জানান। কিন্তু এই চার আসামির কথাবার্তায় তেমন কিছু জানা যায়নি। বরং ফাঁসি কীভাবে পিছনো যায় সেই আলোচনাই শোনা গেছে বারবার। ওই আধিকারিক আরও বলেন, অনেক সময়েই মৃত্যুদণ্ডের আসামিদের মধ্যে তীব্র মানসিক উত্তেজনা দেখা যায়। অনেকে আত্মহত্যাপ্রবণও হয়ে ওঠে। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যায় অনেককে। তবে এদের দোষীর মধ্যে তেমন কিছু লক্ষ্য করা যায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *