Breaking News
Home / TRENDING / বেসরকারি বাস ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘটের পথে সিন্ডিকেট

বেসরকারি বাস ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘটের পথে সিন্ডিকেট

সূর্য সরকার।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবি উঠল। এই ইস্যুতে রাজ্য সরকারের ওপরে চাপ তৈরি করতে আগামী মাসে আন্দোলনে নামতে চলেছেন বাস মালিকরা। বর্তমানে বেসরকারি বাসে ন্যূনতম ভাড়া সাত টাকা। এক ধাক্কায় তা দু’ টাকা বাড়ানোর দাবি জানিয়েছে বাস মালিক সংগঠন। অর্থাৎ বাসে উঠলেই যাত্রীকে দিতে হবে ৯ টাকা। বাস মালিকদের এই দাবিকে সমর্থন করেছে লাক্সারি ট্যাক্সি সংগঠন। বিষয়টি কানে গিয়েছে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

পাশাপাশি, সরকার দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাস মালিকের সংগঠন। রাজ্যে শেষবার বাসের ভাড়া বেড়েছিল ২০১৮ সালের জুন মাসে। প্রতিস্তরে বাসের ভাড়া এক টাকা করে বেড়েছিল। এখন বাসে উঠলেই ভাড়া দিতে হচ্ছে সাত টাকা। আর মিনিবাসের ক্ষেত্রে তা আট টাকা। এবার সাধারণ বাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া অন্তত দু’ টাকা বাড়িয়ে নয় টাকা করার দাবি জানিয়েছে রাজ্যের বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট (Join Council of Bus Syndicate)। এ ক্ষেত্রে তাদের যুক্তি, শেষবার বাসের ভাড়াবৃদ্ধির পরে তেলের দাম বিপুল বেড়ে গিয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে আনুসাঙ্গিক খরচ। যে তুলনায় বর্তমান ভাড়ায় বাস চালাতে গিয়েছে মালিকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। যে কারণে ভাড়া বৃদ্ধি ছাড়া আর কোনও পথ নেই বলে বক্তব্য বাস মালিকদের সংগঠনের।

এর আগেও ভাড়া বৃদ্ধির দাবিতে শহরে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বেশ কয়েকটি বাস ইউনিয়ন। মোট ২৭টি রুটে বাস-মিনিবাস ধর্মঘটের সামিল হওয়ার কথা জানিয়েছিল। কিন্তু রাজ্য সরকারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ধর্মঘটের পথ থেকে সরে আসে বাস মালিক সংগঠনগুলি। নতুন বছরে ভাড়াবৃদ্ধির দাবিতে নতুন করে সুর চড়াচ্ছে তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *