Breaking News
Home / TRENDING / আগামী সপ্তাহেই চালু বাস পরিষেবা, ভাড়া বাড়ছে ৩ গুণ

আগামী সপ্তাহেই চালু বাস পরিষেবা, ভাড়া বাড়ছে ৩ গুণ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রায় ২ মাস গণপরিবহণ (Public Transport) ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ থাকার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ শুরু হয়েছে। গ্রিন জোনে পথে নেমেছে বেশ কিছু বাস। আগামী সপ্তাহ থেকে রাজ্য জুড়ে চালু হচ্ছে বাস পরিষেবা, এমনটাই সূত্রের খবর। কিন্তু তা হবে সামাজিক দূরত্ব বজায় রেখে, অল্প যাত্রী নিয়ে। আর সেই কারণেই ভাড়া বাড়তে চলেছে প্রায় ৩ গুণ। সূত্রের খবর, বেসরকারি বাসের নূন্যতম ভাড়া হতে চলেছে ২৫ টাকা।

কয়েকদিন আগেই গ্রিন জোনে বাস পরিষেবা চালু করেছে রাজ্য। কিন্তু বেঁধে দেওয়া হয়েছে যাত্রী সংখ্যা। যার ফলে লোকসানের আশঙ্কায় রাস্তা নামেননি বেসরকারি বাস চালকরা। তাঁরা দাবি জানিয়েছিলেন ভাড়া বৃদ্ধির। এই পরিস্থিতিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, “বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়া কী হবে, তা নিজেরা ঠিক করে নেবে। যাঁরা সেটা ব্যয় করতে পারবেন, তাঁরা বাসে উঠবেন। না পারলে উঠবেন না। এই বিষয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” 

এরপরই বুধবার প্রকাশ্যে আসে নয়া ভাড়ার তালিকা। জানা গিয়েছে, বেসরকারি বাসের ক্ষেত্রে নূন্যতম ভাড়া হতে চলেছে ২৫ টাকা। সর্বোচ্চ ৫০ টাকাও হতে পারে। এছাড়া জানা গিয়েছে, প্রতি ২ কিলোমিটারে ভাড়া বাড়ছে ৫ টাকা করে। মিনিবাসের ক্ষেত্রে নূন্যতম ভাড়া ধার্য হয়েছে ৩০ টাকা। ২ কিলোমিটার অন্তর বাড়বে ১০ টাকা করে। যা ইতিমধ্যেই দুশ্চিন্তা বাড়িয়েছে আম আদমির।

প্রসঙ্গত, বর্তমানে এ রাজ্যে মোট ৪৩,০০০ বেসরকারি বাস চলে। মিনিবাস চলে ৩,০০০ হাজার। সাধারণ মানুষের দুরাবস্থার কথা চিন্তা এই মুহূর্তে ৮০ শতাংশ বাসই রাস্তায় নামাতে চাইছে রাজ্য। কমবেশি সব জোনেই চলবে বাস, তবে আপাতত কনটেনমেন্ট জোনে মিলবে না পরিষেবা। তবে হ্যাঁ, বাস পরিষেবা চালু করার পাশপাশি চালক ও যাত্রী উভয়ের সুরক্ষার কথা মাথায় রেখেই মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *