চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা আবহে নিজের যাবতীয় ঋণ মিটিয়ে দিতে চাইলেন পলাতক লিকার ব্যারণ বিজয় মালিয়া (Vijay Maliya)। বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে কেন্দ্রীয় সরকারের আর্থিক প্যাকেজের প্রশংসা করে এমন আর্জি জানিয়েছেন তিনি। বিজয় মালিয়া লেখেন, “কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারত সরকার ২০ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে।অভিনন্দন। তাঁদের প্রয়োজন অনুসারে নোট তাঁরা ছাপাতে পারে। কিন্তু আমার মতো মানুষকেও অনুদান দেওয়ার সুয়োগ দেওয়া উচিত। আমি বকেয়া ঋণের ১০০ শতাংশ মিটিয়ে দিতে চাই। কিন্তু সরকার সেই আবেদনকে উপেক্ষা করছে।” এরপরই তাঁর আর্জি, “আমার থেকে পাওনা টাকা নিয়ে বিনা শর্তে আমার বিরুদ্ধে মামলা বন্ধ করা হোক।”
Congratulations to the Government for a Covid 19 relief package. They can print as much currency as they want BUT should a small contributor like me who offers 100% payback of State owned Bank loans be constantly ignored ? Please take my money unconditionally and close.
— Vijay Mallya (@TheVijayMallya) May 14, 2020
প্রসঙ্গত, কিংফিশার বিমানসংস্থার নামে বিজয় মালিয়া ভারতের একাধিক ব্যাংক থেকে প্রায় নয় হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা না মিটিয়েই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এরপরই তাঁকে দেশে ফেরাতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু একের পর এক আইনি মারপ্যাঁচে সেই ছক বানচাল করে যাচ্ছেন এই লিকার ব্যারন। কখনও তাঁর দাবি, তিনি টাকা ফিরিয়ে দিতে ইচ্ছুক কিন্তু ভারত সরকার সেই টাকা নিয়ে চাইছেন না। আবার কখনও তিনি বলেছেন, তিনি এতটাই গরিব যে সেই টাকা ফেরত দেওয়ার ক্ষমতা নেই।
কিন্তু এপ্রিল মাসে ব্রিটেনের আদালতে মামলায় হেরে যান পলাতক বিজয় মালিয়ার। ভারতের হাতে প্রত্যার্পনের নির্দেশের বিরুদ্ধে ব্রিটেনের হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তাঁর সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে সে দেশের আদালত। পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চেয়েছিলেন লিকার ব্যারণ। কিন্তু এদিন বিজয় মালিয়ার টুইটে হতবাক সিবিআই কর্তারাও। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মতে, এই তুই তো এক ধরনের চাল। বিজয় মালিয়ার অবস্থান আপাতত যেনতেন প্রকারেণ ও ভারত সরকারের থেকে সময় চুরি করে নেওয়া। ভারত সরকার তাকে কোনওভাবেই দেশে ফিরিয়ে এনে হাজতবাস না করাতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news